• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের

ভিপি নুরুল হক নুরকে প্রাণনাশের হুমকি

নিজস্ব সংবাদ দাতা / ১৩২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২০

১ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে প্রাণনাশের হুমকি ও তার এক অনুসারীকে মারধর কারার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে।

রোববার বিকালে ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের ওই কর্মীর নাম আদনান আহমেদ নাবিল। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ও সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র। তিনি হল শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিপি নুরসহ কয়েকজন ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই নাবিল বলতে লাগল ‘এই নুর, তোর সময় ১১ তারিখ পর্যন্ত। এরপর বস্তায় ভরে গুম করে ফেলব, মেরে ফেলবথ। পরে নুরের সঙ্গে থাকা শাকিল মিয়া তাকে জিজ্ঞাসা করেন তুমি কে? তখন নাবিল তাকে থাপ্পড় দেন।

হামলা ও হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন ভিপি নুরুল হক নুর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন