• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের

অতিরিক্ত কেনাকাটা করবেন না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২০

১৮ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অন্যান্য বছরের চেয়ে এবার ২৫ থেকে ৩০ শতাংশ আমদানি বেশি হয়েছে, তাই পণ্যের কোনো সংকট হবে না। বাজারে গিয়ে কেউ অতিরিক্ত কেনাকাটা করবেন না।

বুধবার (১৮ মার্চ) দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, বাজারে নিত্যপণ্যের যে জোগান আছে, তাতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তাই কেউ স্বাভাবিক কেনাকাটার চেয়ে অতিরিক্ত কেনাকাটা করবেন না।

তিনি বলেন, খুচরা বাজারে ইতিমধ্যে বিক্রিতে কিছুটা প্রভাব পড়েছে সেই খবর আমরা গতকালই (মঙ্গলবার) পেয়েছি।

বাণিজ্যমন্ত্রী বলেন, একশ্রেণির মানুষ আছে, তারা বাজারে হুমড়ি খেয়ে পড়েছে। আমাদের নিত্যপণ্যের অনেক জোগান রয়েছে এবার। চাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ভালো আছে। তাই কেউ যেন স্বাভাবিক কেনাকাটার চেয়ে অতিরিক্ত কেনাকাটা না করে। রমজান উপলক্ষে বাজার দরের চেয়ে কম দামে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে টিসিবি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন