• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সব ধরনের অনুষ্ঠান বন্ধ

নিজস্ব সংবাদ দাতা / ১৩৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

১৯ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের সব স্থানে ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সব ধরনের অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাঠ পর্যায়ের প্রশাসনকে এ নির্দেশ দেয়া হয়।

এখন পর্যন্ত সারা দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। আর এ ভাইরাসে মৃত্যু হয়েছে একজনের।

বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ৩৮৫ জন আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এরমধ্যে ৮ হাজার ৯৭০ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৭৪৯ জন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন