• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]

এসএটিভি’র ২৭ জন সংবাদকর্মীর চাকরি পুনর্বহালের দাবি ডিইউজে’র

নিজস্ব সংবাদ দাতা / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২০

২২ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

নিজস্ব প্রতিবেদকঃ বেসরকারী টেলিভিশন এসএটিভিথর ২৭ জন সংবাদকর্মীকে অন্যায়ভাবে চাকরিচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাদের চাকরি পুনর্বহালের জোর দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। আজ রোববার (২২ মার্চ) ডিইউজেথর দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনাভাইরাসের মতো মহামারির সময়ে এসএটিভিথর ২৭ জন কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত খুবই দুঃখজনক ও অমানবিক। প্রচলিত শ্রম আইন লঙ্ঘন করে গণচাকরিচ্যুতির ঘটনা নজীরবিহীন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি অবিলম্বে এসএটিভি’র ২৭ জন সংবাদকর্মীর চাকরি পুনর্বহালের জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন