• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা-কাঠালিয়া নদীর সীমানা নির্ধারণে দ্রুত জোর দাবি দুদকের নতুন চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়োগ নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

এবার লকডাউন হলো গাইবান্ধার সাদুল্লাপুর

নিজস্ব সংবাদ দাতা / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২০

২২ মার্চ,২০২০, বিন্দুবাংলা টিভি . কম, ডেস্ক রিপোর্ট :

মাদারীপুরের শিবচরের পর এবার লকডাউন করা হলো গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা। করোনাভাইরাসের সংক্রমন নিয়ে দুই যুক্তরাষ্ট্রপ্রবাসী বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার পর এই লকডাউনের ঘোষণা দিলো স্থানীয় প্রশাসন। আজ বিকালে উপজেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সাদুল্যাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নবী নেওয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নয় নম্বর বনগ্রাম ইউনিয়নের হাবিবুল্লাপুর গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেন করোনায় আক্রান্ত দুই যুক্তরাষ্ট্রপ্রবাসী। রোববার তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ওই বিয়ে অনুষ্ঠানে সাদুল্লাপুর উপজেলার পাঁচ শতাধিক মানুষ অংশ নিয়েছেন। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার কথা বিবেচনায় পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হল। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।

এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে েবের হতে পারবে না।
এর আগে বৃহস্পতিবার বিকালে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাদারীপুরের শিবচর উপজেলা লকডাউন করা হয়েছে। উপজেলার ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন