• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

করোনা পরিস্থিতি: কাজ করছে সেনা সদস্যদের ২৯০টি দল

নিজস্ব সংবাদ দাতা / ২৩২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

২৬ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের ৬১টি জেলায় সেনাবাহিনীর আড়াই হাজারেরও বেশি সদস্য ২৯০টি দলে ভাগ হয়ে কাজ করছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এর সংক্রমণ এবং বিস্তৃতির ঝুঁকি বিবেচনায় সরকার সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়।  সিদ্ধান্ত অনুযায়ী ২৪ মার্চ প্রয়োজনীয় সমন্বয়ের পর ২৫ মার্চ থেকে মাঠ পর্যায়ে কাজে নামে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশের ৬১টি জেলায় সেনাবাহিনীর সদস্যরা ২৯০টি দলে ভাগ হয়ে কাজ করছেন।  জেলা ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে সেনাবাহিনী বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ জনগণকে উৎসাহিত করছে।। পাশাপাশি তারা বিদেশফেরত ব্যক্তিদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বিষয়টিও পর্যবেক্ষণ করছে।  করোনাভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের উপকূলীয় তিনটি জেলায় নৌবাহিনীর সদস্যরাও একই দায়িত্ব পালন করছেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন