• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের

করোনা ভাইরাস : টিভির গুজব ও অপপ্রচার বন্ধে মনিটরিং টিমে যারা

নিজস্ব সংবাদ দাতা / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

২৬ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

দেশে করোনাভাইরাস নিয়ে অপপ্রচার ও গুজব বন্ধে ৩০টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ মনিটরিং করা হচ্ছে। এ কাজের (তদারকি) জন্য ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) তথ্য মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। প্রত্যেক কর্মকর্তা দুটি করে টেলিভিশন চ্যানেল মনিটরিং করছেন।

তারা হলেন- তথ্য মন্ত্রণালয়ের উপসচিব রুজিনা সুলতানাকে যমুনা ও দীপ্ত টিভি, উপসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দীকিকে এটিএন বাংলা ও চ্যানেল আই, উপসচিব মো. আব্দুর রাজ্জাককে ইটিভি ও এনটিভি, উপসচিব মোহাম্মদ গোলাম আজমকে আরটিভি ও বৈশাখী টিভি, উপসচিব শাহানারা বেগমকে বাংলাভিশন ও দেশ টিভি, উপসচিব নাসরিন পারভীনকে মাই টিভি ও এটিএন নিউজ, উপসচিব এ বি এম মাহবুব হোসেনকে মোহনা টিভি ও বিজয় টিভি, উপসচিব মো. কাউসার আহাম্মদকে সময় টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভি।

এছাড়া উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মাছরাঙ্গা টিভি ও চ্যানেল নাইন, উপসচিব মো. আখতারুজ্জামান চ্যানেল টোয়েন্টিফোর ও গাজী টিভি, সিস্টেম এনালিস্ট মো. মাহবুবুল কবীর সিদ্দিকী নাগরিক টিভি ও আনন্দ টিভি, সহকারী সচিব মোহা. মনিরুল ইসলাম গানবাংলা টিভি ও এসএ টিভি, সহকারী সচিব মো. মোতালেব হোসাইন চ্যানেল একাত্তর ও এশিয়ান টিভি, সহকারী সচিব মো. আব্দুল্লাহ সিদ্দিক ডিবিসি নিউজ ও নিউজ টুয়েন্টিফোর এবং সহকারী সচিব মো. ফিরোজ খান বাংলা টিভি ও দুরন্ত টিভি মনিটরিংয়ের দায়িত্ব পেয়েছেন।

আদেশে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কোনো বেসরকারি টিভি চ্যানেলে করোনাভাইরাস সম্পর্কে অপপ্রচার কিংবা গুজব প্রচার হচ্ছে বলে চিহ্নিত করলে, তা বন্ধ করার জন্য সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

আদেশে আরও বলা হয়, গত (২৪ মার্চ) কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণ প্রতিহতকরণের প্রচার-প্রচারণার সংক্রান্ত কমিটির প্রথম সভার সিদ্ধান্তের আলোকে বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত বিশ্বব্যাপী করোনার সংক্রমণের বিষয়ে অপপ্রচার গুজব প্রচার করা হচ্ছে কি-না তা মনিটরিংয়ে সিদ্ধান্ত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন