• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের

করোনা মোকাবিলায় বাংলাদেশকে জরুরি অনুদান ৩ লাখ ডলার দিল এডিবি

নিজস্ব সংবাদ দাতা / ১৪৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২০

২৮ মার্চ ২০২০,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

প্রাণঘাতী করোনা ভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশকে ৩ লাখ ডলার জরুরি অনুদান দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। করোনা মোকাবিলায় চিকিৎসা সামগ্রী কিনতে বাংলাদেশ সরকারকে এ অনুদান দিল সংস্থাটি।

আজ গণমাধ্যমে পাঠানো এডিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই অনুদানের অর্থ দিয়ে করোনা থেকে সুরক্ষার জন্য যন্ত্রপাতি, এন৯৫ মাস্ক, সুরক্ষা গগলস, অ্যাপ্রোন, থার্মোমিটার ও বায়োহ্যাজার্ড ব্যাগ সংগ্রহ করা হবে। স্বাস্থ্য অধিদফতর এই তালিকা অগ্রাধিকার ভিত্তিতে তৈরি করেছে। এই ইক্যুইপমেন্ট করোনাভাইরাস মোকাবিলায় সরকারের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

এডিবির বাংলাদেশ প্রধান মনমোহন পরকাশ এ উপলক্ষে বলেন, স্বাস্থ্য ও আর্থিক খাতে আরও বেশি সহায়তা দেওয়ার জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি।

উল্লেখ্য, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে করোনা ভাইরাস মোকাবিলার জন্য গত ১৮ই মার্চ এডিবি ৬৫০ কোটি ডলারের একটি প্যাকেজ ঘোষণা করে।

করোনা ভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৮৬ হাজার ৪৮৬। এর মধ্যে ২৬ হাজার ৮৮৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৩২ হাজার ৪৪০ জন।

গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। গত শুক্রবার পর্যন্ত এতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪৮ জন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন