• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা-কাঠালিয়া নদীর সীমানা নির্ধারণে দ্রুত জোর দাবি দুদকের নতুন চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়োগ নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নকলায় করোনা রোধে হাটবাজারে জনসমাগম বন্ধ করলেন স্থানীয় প্রশাসন

নিজস্ব সংবাদ দাতা / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২০

৩০ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় করোনা ভাইরাস বিস্তার রোধে জনসমাগম বন্ধে কাজ করে যাচ্ছে স্থানীয় প্রশাসন। উপজেলার পৌরশহরসহ বিভিন্ন হাটবাজারে যাতে জনসমাগম না হয় সে জন্য পুলিশ ও উপজেলা প্রশাসন মিলে প্রচারণা চালিয়ে যাচ্ছে। নিরাপদ দূরত্ব বজায় রেখে হটবাজার ও ওষুধ দোকানে গোলবৃত্ত আকা হয়েছে। প্রতিদিনই উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এবং নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ উপজেলার বিভিন্ন গ্রামে জনসচেতনা সৃষ্টিতে ছুটে বেড়াচ্ছেন।
এরই অংশ হিসেবে সোমবার নকলা হাট বাজারের দিনে জনগণের ভীড় দেখে হ্যান্ড মাইক হাতে নিজেই প্রচারে নামেন ইউএনও জাহিদুর রহমান এবং ওসি আলমগীর হোসেন শাহ। এসময় জনসমাগম এড়িয়ে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে তারাতারি ঘরে ফেরার আহবান জানান। পরে ভীড় বেশি হলে বাজার বন্ধ ঘোষনা করে দেন।
এদিকে শহরের গুরুত্বপূর্ণ স্থান, রাস্তাঘাটসহ মসজিদ সমূহে পৌর সভার পক্ষথেকে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি দিয়ে জীবানু মুক্ত করা হচ্ছে। কাজ করে যাচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন সমূহও । বিভিন্ন সংস্থ্যা ও ব্যক্তি উদ্যোগে বিতরণ করা হচ্ছে সাবান, মাস্ক ও বিভিন্ন সরঞ্চাম। ইউএনও জাহিদুর রহমান বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্রদের মাঝে খাবার সামগ্রীও বিতরণ করছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন