• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা-কাঠালিয়া নদীর সীমানা নির্ধারণে দ্রুত জোর দাবি দুদকের নতুন চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়োগ নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

সরকারের ২৬ বস্তা চাল সহ আ’লীগ নেতা আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৯৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

২ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল বাজার থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ২৬ বস্তা চালসহ মজিবর সানা (৫০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

আটক মজিবর সানা বড়দল গ্রামের সাজউদ্দীনের ছেলে ও বড়দল ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ১০ টাকা কেজি দরের চালের ইউনিয়ন ডিলার।

বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম মোল্লা জানান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবার সানা বড়দল ইউনিয়নের চালের ডিলার হিসেবে দায়িত্ব পালন করেন। খাদ্যবান্ধব কর্মসূচির চাল ১০ টাকায় গরিবদের মাঝে বিক্রি না করে তিনি ব্যবসায়ী শাহজাহানের নিকট বিক্রি করে দেন। পরবর্তীতে পুলিশ শাহজাহানের দোকানের পেছনে লুকিয়ে রাখা ২৬ বস্তা চাল উদ্ধার করে।

আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ না করে বড়দল ইউনিয়নের চালের ডিলার মজিবর সানা ব্যবসায়ী শাহজাহানের ঘরে গুদামজাত করে রেখেছিলেন। গোপনে ঘটনাটি জানতে পেরে হাতেনাতে ২৬ বস্তা চালসহ মজিবরকে আটক করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী শাহজাহানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে না থেকে যারা দুর্নীতি-অনিয়মে লিপ্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন