• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা-কাঠালিয়া নদীর সীমানা নির্ধারণে দ্রুত জোর দাবি দুদকের নতুন চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়োগ নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

সিসিকের খাদ্য ফান্ডে অনুদান দিলেন খালেদা জিয়া

নিজস্ব সংবাদ দাতা / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

২ এপ্রিল ২০২০,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে চলমান বাধ্যতামূলক ছুটিতে শ্রমজীবি-কর্মহীন মানুষের সাহায্যার্থে গঠিত সিলেট সিটি করপোরেশনের “খাদ্য ফান্ডেচ্ এক লাখ টাকার অনুদান দিলেন বাংলাদেশ জাতীয়বাদি দল- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার দুপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ড. এনামুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে অনুদানের টাকা হস্তান্তর করেন।

এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বৈশ্বিক এই স্বাস্থ্য সংকটে সিলেট সিটি করপোরেশনের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে বাধ্যতামুলক ছুটির কারণে নিম্নআয়ের শ্রমজীবি কয়েক লাখ মানুষ খাদ্য সংকটে পড়েছেন। নিত্য আয়ের মানুষের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট সৃষ্টি হয়েছে উল্লেখ্য করে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিটি করপোরেশনের উদ্দ্যোগে গঠিত “খাদ্য ফান্ডেচ্ সমাজের বৃত্তবান, দানশীল ব্যক্তিবর্গের অনুদান অব্যহত রাখার আহবান জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকনির্দেশনা অনুসারে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকার কতৃক ঘোষিত সামাজিক দূরত্ব মেনে চলায় নগরবাসির প্রতি আহবান জানান সিসিক মেয়র। স্বাস্থবিধি মেনে খাদ্য সামগ্রী বিতরণের প্রতিও গুরুত্ব দেন তিনি।

এদিকে বিএনপিথর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরেক উপদেষ্ঠা, সিলেট মহানগর বিএনপিথর সাবেক সভাপতি এম এ হক সিসিকের খাদ্য ফান্ডে ১ লাখ টাকার অনুদান দিন।
মানবজমিন


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন