• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ওরশে বিরোধের জেরে সিএনজি থামিয়ে নৃশংস হামলা, সাব্বির নিহত, বাবুল গ্রেপ্তার জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনার লুটের চর – উপজেলা সদর সড়ক ৩০ ভাগ কাজ বাকি, অর্থ ও সময়ের  নতুন চাহিদা মেঘনায় সামাজিক সুরক্ষা ভেঙে পড়ায় জনজীবনে চরম অনিশ্চয়তা বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা রাষ্ট্রপতির প্রেস উইং পুনর্গঠনে নতুন নিয়োগ ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন রুহুল কুদ্দুস কাজল মেঘনা উপজেলা প্রশাসকের দৌড়ে এগিয়ে রমিজ লন্ডনী ঈদে শুভেচ্ছার মধ্যেই নির্বাচনী প্রস্তুতির বার্তা

টাংগাইলের নাগরপুরে ছেলের মৃত্যু সহ্য করতে না পেরে মায়ের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ২২০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২০

৬ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, টাংগাইল সদর :

টাঙ্গাইলের নাগরপুরে ছেলে শামছুল মিয়া (৫৫) মৃত্যু দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মা ফাতেমা বেগম (৭৫)

এ ঘটনায় এলাকায় করোনা আতঙ্কর খবর ছড়িয়ে পড়ে। পরে স্বাস্থ্যকর্মীরা এসে স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে তাদের জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

সোমবার দুপুরে নাগরপুর উপজেলার বেকড়ার মুশুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। একই সময়ে মা ও ছেলের এমন করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, আমি স্বাস্থ্যকর্মী পাঠিয়ে খোঁজ নিয়েছি, শামছুল দীর্ঘদিন ধরে লিভার জোনিত রোগে ভুগছিলেন। আর শামসুলের মা চোখের সামনে ছেলের এমন মৃত্যু দেখে সহ্য করতে পারেননি। তাৎক্ষণিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনিও মারা যান। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বেকড়া আটগ্রাম ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন