• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত

করোনা,: হোমনায় জনসচেতনতামূলক প্রচারণায় পথে প্রান্তরে উপজেলা চেয়ারম্যান

নিজস্ব সংবাদ দাতা / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২০

৬ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার,হোমনা,:
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মহামারী প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইন মেনে সকলকে ঘরে থাকা, মাস্ক ব্যবহার করা, ঘনঘন সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, জনসমাগম এড়িয়ে চলা, রাস্তাঘাট, খেলার মাঠ ও চায়ের স্টলে আড্ডা না দিয়ে,বরং ঘরে থেকে নিজে বাঁচুন পরিবারকে বাঁচান,দেশকে রক্ষা করুন। হ্যান্ড মাইক নিয়ে এমন ভাবেই বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে জনগণকে ঘরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম। তিনি আজ হোমনা বাজার, শ্রীপুর, কাশিপুর, ঘারমোড়া, দুলালপুর, দৌলতপুর, চান্দেরচর বাজার সহ গ্রামের অলিগলির চায়ের দোকান ও এলাকাবাসীর মধ্যে এই জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যান।

এ সময় তিনি বলেন আপনারা আতঙ্কিত না হয়ে বরং সচেতন হোন, ঘরে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী মমতাময়ী জননী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের এই দুর্যোগকালীন সময়ে ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন। আপনারা দিকভ্রান্ত না হয়ে বরং বুদ্ধিমানের মতো ঘরে অবস্থান করুন ইনশাআল্লাহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমরা সফলতা লাভ করব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন