• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা-কাঠালিয়া নদীর সীমানা নির্ধারণে দ্রুত জোর দাবি দুদকের নতুন চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়োগ নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

হোমনায় ডুমুরিয়া যুব সমাজের উদ্যোগে অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ।

নিজস্ব সংবাদ দাতা / ২৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২০

৬ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার, হোমনা :
হোমনায় মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকা অসহায় কর্মহীন মানুষের মাঝে ডুমরিয়া যুব সমাজের উদ্যোগে ত্রাণ সহায়তা বিতরণ।

সোমবার উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ডুমরিয়া গ্রামের, যুব সমাজের উদ্যোগে। স্বর্গীয় শিক্ষক বাবু উদ্ভব চন্দ্র ভৌমিক এর বাড়িতে নিরাপদ দূরত্ব বজায় রেখে ৫০ টি পরিবারের মধ্যে এই ত্রাণ সহায়তা দেয়া হয়।

প্রতি প্যাকেট ত্রাণ সহায়তার মধ্যে ৫ কেজি চাল,২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবন, ১টি সাবান ও নাপা ট্যাবলেট করে মোট ৫০ টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ইউ‌পি সদস্য মোঃ মোস‌লেম মিয়া,হোমনা উপ‌জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সাধারণ সম্পাদক বাবু উৎপল কুমার ভৌ‌মিক,সমাজ‌ সেবক জনাব মোঃ কামাল সরকার, বাবু মন্টু রঞ্জন সরকার সহ গ্রা‌মের গণ্যমান্য ব্য‌ক্তিবর্গ।

ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে বাবু উৎপল কুমার ভৌমিক বলেন, মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘর বন্দী মানুষগুলোর পাশে ডুমুরিয়া যুবসমাজ দাঁড়িয়েছে। এই দূর্যোগ মুহুর্তে অামাদের সকলের উচিত সামর্থনুযায়ী অামাদের মধ্যে বসবাস করা অসহায় কর্মহীন মানুষদের পাশে দাঁড়ানো। দেশের প্রতিটি সামর্থবান সু-নাগরিকের দায়িত্ব হলো যার যার মতো করে দূর্যোগ মোকাবেলায় কাজ করে যাওয়া। এসময় তিনি অারও বলেন ডুমরিয়া যুবসমাজ এই দূর্যোগ মোকাবেলায় সাধ্যমত কাজ করে যাবে। অাপনারাও করুন কারণ দেশটা অামাদের সকলের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন