• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা-কাঠালিয়া নদীর সীমানা নির্ধারণে দ্রুত জোর দাবি দুদকের নতুন চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়োগ নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

হোমনায় স্ব,উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করলেন মোঃ নাজিরুল হক ভূইঁয়া চেয়ারম্যান

নিজস্ব সংবাদ দাতা / ২৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২০

৬ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ আনোয়ার,হোমনা :
কুমিল্লার হোমনায় দিন আনে দিন খায় এমন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার মাথাভাঙা ইউনিয়নের এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের লক্ষ্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজিরুল হক ভূঁইয়ার নিজস্ব অর্থায়নে সোমবার দুপুরে পঞ্চবটিতে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবুদল মজিদ এর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল ও দপ্তর সম্পাদক ও মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো. আবুল কাশেম প্রধান। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাথাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, মৎস্যলীগ সভাপতি আরশাদ খন্দকার, কুমিল্লা উত্তর শ্রমীক লীগ সদস্য সচিব মো. আল আমিন, আলাউদ্দিন মেম্বার, আলী আহমেদ মেম্বার, আওয়ামী লীগ নেতা মো. নজরুল ইসলাম প্রমুখ। প্রতিটি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি করে পেঁয়াজ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন