• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব সংবাদ দাতা / ১২৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

৯ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস ও পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। পুনরায় ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত তিনদিন আগে বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীদের জানানো হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে এই ছুটির মাঝেও জরুরি সেবা কার্যক্রম চলবে।

এতে আরও বলা হয়েছে, এই ছুটিকালীন সময় শিক্ষার্থীদেরকে আচরণের সব শিষ্টাচার অনুসরণ করে নিজ নিজ ঘরে অবস্থান করতে পরামর্শ দেয়া হলো। শিক্ষার্থীদের নিজ উদ্যোগে নিজের পড়াশোনা ও সামগ্রিক বিষয় অধ্যয়ন ও চর্চা অব্যাহত রাখতে এবং সীমিত পরিসর হলেও শরীর চর্চার বিষয়ে যত্নশীল থাকার পরামর্শ দেয়া হয়েছে বিবৃতিতে।

এর আগে করোনা পরিস্থিতে সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়। হল ছাড়তে বলা হয় শিক্ষার্থীদের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন