• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর

২৪ ঘণ্টায় আরো ১৮২ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৫

নিজস্ব সংবাদ দাতা / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

১৩ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক :

দেশে  গত ২৪ ঘণ্টায় আরো ১৮২ জন করোনা ভাইরাসে  আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন আরো ৫ জন। আজ সোমবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানান, গত ২৪ঘণ্টায় ১৮২ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮০৩। আর নতুন ৫জনসহ মোট মৃতের সংখ্যা ৩৯।
প্রসঙ্গত, গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে সংখ্যা বাড়লেও গত কয়েকদিনে তা কয়েকগুণ হয়েছে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি এখন সারাবিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে। প্রতিদিন গড়ে ৫ হাজার করে প্রাণ কেড়ে নিচ্ছে করোনা। এখন পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী ভাইরাসটিতে মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ৩৩২ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা সাড়ে আঠারো লাখ ছাড়িয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন