• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা-কাঠালিয়া নদীর সীমানা নির্ধারণে দ্রুত জোর দাবি দুদকের নতুন চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়োগ নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

হোমনায় পণ্যমূল্য স্থিতিশীল রাখতে এসিল্যান্ড তানিয়া ভূঁইয়ার পর্যবেক্ষণ অব্যাহত

নিজস্ব সংবাদ দাতা / ২০৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

১৭ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার, হোমনা :
কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের দুর্যোগ অবস্থায় নিত্যপণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে এসিল্যান্ড তানিয়া ভূঁইয়ার নেতৃত্বে পর্যবেক্ষণ অব্যাহত। এখন পর্যন্ত স্থিতিশীল আছে পণ্যমূল্য। ভেজাল পণ্যমুক্ত থাকছে বাজার গুলো।

মহামারী করোনা ভাইরাসের প্রভাবে বিভিন্ন অজুহাতে, অধিক মুনাফা লোভী অসাধু ব্যবসায়ীরা যেন পণ্য বিক্রয়ে অধিক মূল্য আদায় করে, সাধারণ জনগণের ভোগান্তি সৃষ্টি করতে না পারে। এবং ভেজাল ও মেয়াদহীন পণ্য বিক্রি করতে না পারে। বিষয়টি মাথায় রেখে হোমনা উপজেলার হাট-বাজারে পর্যায়ক্রমে এই পর্যবেক্ষণ অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন। তার’ই ধারাবাহিকতায় অাজ,কাড়াকান্দি,মংগলকান্দি,
আসাদপুর,কৃষ্টিপুর,চিৎপুর, ফতেহকান্দি,
মনিপুর,কাশিপুর, ঘাড়মোরা সহ সবকটি হাটবাজারে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ঘুরে ঘুরে নিয়মিত পর্যবেক্ষণ করছেন তিনি।

এর ফলে সুযোগ সন্ধানী অতি-মুনাফালোভী, অসাধু ব্যবসায়ীদের হাত থেকে মুক্ত রয়েছে হোমনা উপজেলার বাজার ব্যবস্থা। কয়েকটি বাজার ঘুরে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, নিয়মিত এই পর্যবেক্ষণ এর ফলে, পণ্যমূল্য স্থিতিশীলতা বজায় থাকার পাশাপাশি। ভেজাল পণ্য মুক্ত থাকছে হাট-বাজারগুলো। নিত্যপণ্যের স্থিতিশীল মূল্য ও ভেজাল পণ্য না থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতাসাধারণ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন