• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল

করোনা :নাসিরনগরে বিএনপি নেতা ও শিল্পপতি একরামুজ্জামানের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২০

১ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আব্দুল হান্নান, নাসরিনগর, (ব্রাহ্মণবাড়িয়া):,ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর নির্বাচনী এলাকার বিএনপি নেতা দেশের শীর্ষ করদাতা, উপজেলা বিএনপির সভাপতি, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা,বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব এস,এ,কে একরামুজ্জামান সুখন বর্তমানে চলমান বৈশ্বিক মহামারী কোভিড-১৯ বা করোনা ভাইরাসের এই দুর্যোগ মুহুর্তে নাসিরনগর বাসীর কল্যাণে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

তিনি ইতিমধ্যেই তার নির্বাচনী এলাকার হত দরিদ্র জনগণের কথা চিন্তা করে হত দরিদ্র, অসহায় ও শ্রমজিবী মানুষের জন্য ব্যক্তিগত ভাবে নগদ অর্থ অনুদানের ঘোষনা দিয়েছেন। এ ব্যাপারে তিনি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সকল নেতা – কর্মীদের প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ভিত্তিক হত দরিদ্র, কর্মহীন,শ্রমজিবী, অসহায় মানুষের তালিকা তৈরী করে বিকাশ, রকেট, নগদ, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং নাম্বার সহ পাঠানোর নির্দেশ দিয়েছেন। দেশের এই মহাদূর্যোগের সময়ে কেউ যেন গরীবের টাকা আত্মসাৎ না করতে পারে সেই চিন্তা করে তিনি এ ব্যতিক্রমী সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানা গেছে। উপজেলার ১৩টি ইউনিয়নের হত দরিদ্রদের সম্পূর্ণ তালিকা তার হাতে পৌঁছার পর পর্যায়ক্রমে যার যার মোবাইল ব্যাংকিং একাউন্টে সরাসরি পৌছে যাবে নির্দিষ্ট পরিমানে টাকা ।
এতে করে হবে না কোন রূপ প্রচার প্রচারনা,সেলফি তোলা ও ফটোসেশনের ছড়াছড়ি। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক গোকর্ণ ইউপি চেয়ারম্যান এম এ হান্নানের সাথে যোগাযোগ করে জানতে চাইলে, তিনি এর সত্যতা নিশ্চিত করেন। এম এ হান্নান আরো জানান, আল্লাহ না করুক, যদি কোন কারণে এ দুযোর্গ আরো দীর্ঘতর হয়, তাহলে নাসিরনগর এলাকায় জননেতা একরাকুজ্জামানের পক্ষ থেকে সহযোগিতার মাত্রা আরো বৃদ্ধি পাবে বলে প্রিয় নেতা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন