• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল

নোয়াখালীতে মানুষ সদৃশ্য বাছুরের জন্ম

নিজস্ব সংবাদ দাতা / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২০

৯ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
নোয়াখালী সুবর্ণচরে ছাগলের পেটে জন্ম নিলো মানুষের মত দেখতে একটি বাচুর এক নজর দেখতে ঐ বাড়িতে ভিড় করছেন হাজার হাজার মানুষ। ঘটনাটি ঘটে ৯ মে (শনিবার) সকাল ৮টায় সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বার ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের আব্দুল হামিদ ওরপে নব্বই বাচ্চুর বাড়ীতে। সরজমিনে গিয়ে দেখা যায়, মানুষের মত দেখতে বাচুরটির ছোট ছোট দুটি পা, মুখ মণ্ডল গোলাকার এবং মানুষের জিহবার মত জিব্বা এবং সাধারন ছাগলের মত নয় এমন আকৃতির যা একজন মানুষের সাথে অনেক আংশেই মিলে যায়। স্থানীয় আলেম ওলামাগণ বলেন, এটি একটি আল্লাহর অলৌকিক নির্দেশন, এর আগেও আল্লাহ অনেক ভাবে তার নির্দেশন দেখিয়েছেন, যেমন গরুর বাচুর ৬ পা,এক সাথে ৪ বাচুর প্রসবসহ নানা অলৌকিক ঘটনার নিদর্শন দেখিয়েছেন। এজন্য আমরা বেশী বেশী আস্তাগফিরল্লাহ পড়তে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এলাকাবাসী জানান, তারা সকাল ৮টায় মানুষের মুখে শুনেছেন, ছাগলের পেটে মানুষের মত দেখতে একটি বাচুর হয়েছে পরে তারা দেখতে যান এবং সরাসরি দেখে ভয় পেয়ে যান। মুহুর্তেই খবর ছড়িয়ে পড়লে ঐ বাড়ীতে মানুষের ভিড় জমে যায়। ছাগলটির মালিক বাচ্চু মিয়া বলেন, সকাল ৮ টায় তার গাভী ছাগিটি দুটো বাচ্চা প্রসব করে, একটি হুবহু ছাগল আরেকটি দেখতে অনেকটা মানুষের মত, তবে প্রকৃত ছাগলের বাচুরটি বেঁচে থাকলেও মানুষের মত দেখতে বাচুরটি জন্মের ১ ঘন্টা পর মারা যায়। সুবর্ণচর উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাক্তার গৌতম বলেন, এটি জ্বিনগত সমস্যা, যে কোন প্রাণীর জ্বীনগত সমস্যা থাকলে এমন সদৃশ্য জন্ম নেয়াটা স্বাভাবিক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন