• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে: সালাহউদ্দিন আহমদ পাঁচ জেলায় জেলা প্রশাসক প্রত্যাহার শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান মেয়র প্রার্থী মেঘনা আলমের লক্ষ্য নিরাপদ ঢাকা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলার অভিযোগে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি হোমনায় কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ৬০ হাজার টাকা জরিমানা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্ট্যান্ডিং কমিটির সভাপতি দিলারা শিরিন হাসপাল নিয়ে যা বললেন খণ্ডকালীন শিক্ষকদের জন্য সুস্পষ্ট ও ন্যায্য বেতন কাঠামো না থাকায় শিক্ষা ব্যাহত আলোকবর্তিকার নীরব প্রস্থান প্রেরণার অবিনাশী দিশা মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

করোনা উপসর্গ : ছেলের ৩ ঘন্টা পর চলে গেলেন বাবাও

নিজস্ব সংবাদ দাতা / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

১১ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, পিএনএস ডেস্ক : করোনাভাইরাসের উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রিমন সাউদ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই খবর শোনার ৩ ঘণ্টা পরই মারা গেছেন তার বাবা হাজী মো. ইয়ার হোসেনও।

এর আগে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে হার্ট অ্যাটাক করলে মো. ইয়ার হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৮টার দিকে তিনি মারা যান। হাজী ইয়ার হোসেন সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ কমিটির সভাপতি ছিলেন।

মৃতের চাচাতো ভাই মাসুম সাউদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের দেশে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। ভোর রাত ৩টার দিকে অসুস্থ্য বোধ করলে আমার চাচাতো ভাই রিমন সাউদ নিজ বাড়ির ২য় তলা থেকে পায়ে হেঁটে গাড়িতে উঠে। পরে ঢাকার বিভিন্ন হাসপাতলে নিয়ে যাই। কিন্তু করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকার কারণে কোনো হাসপাতালে তাকে ভর্তি নেয়নি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।থ

এই খবর শুনে তার বাবাও হার্ট অ্যাটাকে মারা যান বলে জানান মাসুম সাউদ। তিনি আরও বলেন, রিমনের করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। তবে তার নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি।

এদিকে, একই দিনে বাবা ও ছেলের এমন করুণ মৃত্যুর খবরে সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন