• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল

গজারিয়ায় অপহরণের ১দিন পর স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেফতার-১.

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

১১ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান,

গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় বাউশিয়া ইউনিয়নের চৌদ্দ কাউনিয়া গ্রাম থেকে
থেকে অপহরণের একদিন পর এক স্কুল ছাত্রীকে গজারিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

এসময় ঘটনাস্থল থেকে হাসান নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার উপজেলা গজারিয়া গ্রাম থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেফতার হাসান চৌদ্দকাউনিয়া গ্রামের বাতেন মিয়ার ছেলে।

অপহৃত স্কুলছাত্রীর বাবা নাছির উদ্দীন
জানায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে হাসান তার মেয়েকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি সহ অপহরণ করার হুমকি প্রদান করে। গত ৮মে রাত দুইটার দিকে তার মেয়ে প্রাকৃতি ডাকে সাড়া দেওয়ার জন্য ঘরের বাহিরে যায়। তখন তার স্ত্রী ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকে। পরে তার মেয়ে বাড়ির টিউবলের নিকট গেলে বখাটে হাসানসহ অজ্ঞাত দুই থেকে তিন জন লোক জোরপূর্বক ভাবে সিএনজি অটোরিকশা করে অপহরণ করে নিয়ে যায়।

গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ডালিম ফকির বলেন, স্কুল ছাত্রী নিখোঁজের ঘটনায় গজারিয়া থানায় একটি অভিযোগ
করে স্কুল ছাত্রীর বাবা নাছির উদ্দিন। বিষয়টি তদন্ত করতে গিয়ে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে গজারিয়া থেকে অপৃহত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে অপহরণকারী বখাটে হাসান কে আটক করা হয়েছে। এঘটনায় অপহরণ করে ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন