• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

আল মারকাজুল ইসলামকে চবি ২৬তম ব্যাচের সুরক্ষা সামগ্রী প্রদান

নিজস্ব সংবাদ দাতা / ২৩৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২০

ঢাকা, ১৩ মে, ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক : করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তিদের লাশ দাফন করে দৃষ্টান্ত স্থাপনকারী আল মারকাজুল ইসলামকে পিপিইসহ সুরক্ষা সামগ্রী প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২৬তম ব্যাচের শিক্ষার্থীরা।

চবি ২৬তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের করোনা প্রতিরোধে ২৬ প্রকল্পের আওতায় আজ এসব সুরক্ষা সামগ্রী করা হয়।

চবি ২৬তম ব্যাচ এলামনাই এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক খসরুর আলম খান রিপন আল মারকাজুল ইসলামীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামযা শহিদুল ইসলামের কাছে সংগঠনের পক্ষে ৫০ পিস ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) এবং ৫শ’ পিস মাস্ক হস্তান্তর করেন।

আল মারকাজুল ইসলামের চেয়ারম্যান ২৬ তম ব্যাচের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যাচের মানবতার কল্যাণে জনকল্যাণধর্মী এ কার্যক্রমের সফলতা কামনা করেন।

করোনা প্রতিরোধে ২৬ প্রকল্পের আওতায় সংগঠনের পক্ষ থেকে ইতোপূর্বে ঢাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম সমাজ সেবা অধিদপ্তর,
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল,আইএসপি এসোসিয়েশন অব বাংলাদেশ, হবিগঞ্জ পৌরসভাসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে সুরক্ষা সামগ্রী প্রদান করেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, কুমিল্লা, হাতিয়া, ভৈরব, গাইবান্ধা, কুড়িগ্রামসহ
দেশের বিভিন্ন এলাকায় অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে।

২৬তম ব্যাচের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন