• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নগদ প্রায় দুইলাখ টাকা প্রদান করেছে-সুজন

নিজস্ব সংবাদ দাতা / ১৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২০

১৩ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আকতারুল ইসলাস আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঠাকুরগাঁও-২ আসনের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের বেশকয়েকটি ধর্মীর প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হাতে নগদ অর্থ তুলে দেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন।
তিনি গতকাল ১২মে বিকেলে ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এর বিশেষ বরাদ্দেরে টাকা প্রদান করেন। এসময় তিনি বলেন, রানীশংকৈল উপজেলার কলোনি জামে মসজিদ ও ভেলাপুকুর জামে মসজিদ উন্নয়নের জন্য নগদ ৪৩ হাজার ৫শ উত্তর কলোনি মসজিদ ও মন্ডলপাড়া জামে মসজিদের উন্নয়নের জন্য ৪৩ হাজার ৫শ, ভরনিয়া ভুধপাড়া ওয়াক্তিয়া মসজিদ ও ভরনিয়া এনামুলের বাড়ির ওয়াক্তিয়া মসজিদ উন্নয়নের জন্য ৪৩ হাজার ৫শ এবং ভরনিয়া হাট দুর্গা মন্ডপ উন্নয়নের জন্য নগদ ৫০ হাজার টাকা মোট ৬টি মসজিদ ও ১টি দুর্গামন্দিরে অনুদান প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মঘড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবুল কাশেম এবং ধর্মঘড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল,ধর্মঘড় ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মাইনুদ্দিন কাবুল, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সহ দলীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন