• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল

হোমনায় ধারাবাহিক ইফতার বিতরণ করছেন ছাত্রলীগ

নিজস্ব সংবাদ দাতা / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

১৪ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার,হোমনা,:
হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এর নির্দেশে,গতকাল অসহায় দরিদ্র শ্রমজীবী ৭০ জন মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ সহ ছাত্রলীগ পরিবার।

গতকাল বুধবার বিকাল ৪ টা থেকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে হোমনা-রামচন্দ্রপুর রোডের বিভিন্ন বাঁকে দাঁড়িয়ে। অটো গাড়ি, রিকশা,ভ্যান চালক সহ ৭০ জন শ্রমজীবী মানুষের মাঝে এক প্যাকেট করে ইফতার তুলে দেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শ্যামল চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বাছির মোল্লা, রামকৃষ্ণপুর কলেজ ছাত্রলীগের সভাপতি রাসেল আহমেদ শুভ, সাধারণ সম্পাদক হাছান সরকার, চান্দেরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সহ, শরিফ, রাশেদ, হাকিম প্রমুখ

এ সময় ফোরকানুল ইসলাম পলাশ জানান, মহামারী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া হোমনা-তিতাসের গণ-মানুষের পাশে দাঁড়াতে আমাদের মমতাময়ী নেত্রী মাননীয় এমপি মহোদয় আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সে নির্দেশনা মোতাবেক অাওয়ামী লীগ,যুবলীগ সহ সকল স্তরের নেতাকর্মীরা মাঠে কাজ করছেন। হোমনা উপজেলা ছাত্রলীগ পরিবারও,অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রীর সুষম বন্টন,অসহায় কৃষকের ধান কেটে দেয়া, অসহায় পরিবার গুলোর ফোন পাওয়া মাত্র এমপি মহোদয়ের বরাদ্দকৃত ত্রাণ উপহার দ্রুত পৌঁছে দেয়া সহ, রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে আসছি। সামনের দিনগুলোর দুর্যোগ মোকাবেলায় হোমনা-তিতাস উপজেলার জনগণের কষ্ট লাগবে আমাদের এমপি মহোদয়ের প্রতিটা কার্যক্রমে ছাত্রলীগ পরিবার নিবেদিত থাকবেন ইনশাহআল্লাহ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন