• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল

লালন ফকিরের মাজারের সিন্দুক ভেঙ্গে টাকা চুরি!

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২০

১৭ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

এমএইচআল-মামুনঃঃ

কুষ্টিয়ার ছেউড়িয়ায় বাউল সম্রাট লালন ফকিরের মাজারের তিনটি সিন্দুক ভেঙ্গে টাকা চুরি হয়েছে। আজ রবিবার সকালে খাদেম রিপন লালন মাজারের দরজা খুলে দেখেন সিন্দুকগুলোর তালা ভাঙা। তিনটি সিন্দুকের তালা ভেঙ্গে চুরি হয়ে গেছে সব টাকা। লালন মাজারের ভেতরে বাউল সম্রাটের সমাধীঘেষে দানবাক্স হিসেবে ওই সিন্দুকগুলো রাখা হয়েছে। বিভিন্ন সময়ে দর্শনার্থীরা এখানে টাকা দান করেন। চুরির বিষয়ে লালন ভক্তরা ক্ষোভ প্রকাশ করে দোষীদের আইনের আওতায় আনার দাবী তুলেছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি, আসলাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, লালন মাজারে সার্বক্ষনিক পর্যাপ্ত সিসি ক্যামেরা চালু রয়েছে। সিসি টিভির ফুটেজ দেখা হচ্ছে। ১৪ তারিখ রাতে ঝড় বৃষ্টি হয়। সেই সময় বিদ্যুৎ ছিলো না। ধারনা করা হচ্ছে ওই সময় চুরি হয়ে থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন