• শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বরাদ্দ বৈষম্যে বাড়ছে নীরব রাজনৈতিক সংঘাত মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের দালালচক্রের ফাঁদে মধ্যপ্রাচ্যমুখী বাংলাদেশি নারী সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে সিআইডির জালে অ্যাপ ডেভেলপার প্রবাসীর কোটি টাকার স্বপ্ন ভাঙল ‘গোপন ডিভোর্সে’! মেঘনায় কিশোরীর আত্মহত্যা : স্থানীয় বিচার ও পুলিশিং দায়িত্বে অস্বচ্ছতার অভিযোগ পরিবারের মেঘনায় গাঁজাসহ যুবক গ্রেফতার, জেল হাজতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ মেঘনায় চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার দুই আসামীকে কোর্টে প্রেরণ

হোমনায় দরিদ্র অসহায় শিশুদের মাঝে ঈদের নতুন কাপড় উপহার দিলেন ফোরকানুল ইসলাম পলাশ।

নিজস্ব সংবাদ দাতা / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২০

২৪ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার, হোমনা :
হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ’র নির্দেশে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে ঘর বন্দী থাকা মানুষগুলোর, ছোট ছোট আদরের সন্তানদের (ঈদ পোশাক) উপহার দিলেন হোমনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ।

গতকাল শনিবার কুমিল্লার হোমনার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে, সংসদ সদস্য সেলিমা আহমাদ এর নির্দেশে। অসহায় অভাবগ্রস্থ পথে-প্রান্তরে ঘুরে বেড়ানো কোমলমতি বাচ্চারা সহ, বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারগুলোর ছোট শিশুদের ঈদের নতুন পোশাক উপহার দিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ। তার নিজস্ব অর্থায়নে এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম ঈদের দিন সকাল পর্যন্ত অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ইতিমধ্যে কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ এর নির্দেশে,করোনা ভাইরাসের প্রভাবে বিপদগ্রস্ত হয়ে পড়া মানুষগুলোর পাশে দাঁড়িয়ে। ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনিসহ উপজেলা ছাত্রলীগ পরিবার। সংসদ সদস্যের নির্দেশনা বাস্তবায়নের মধ্য দিয়ে, বিপদগ্রস্ত কৃষকের ধান কেটে দেয়া,এমপির বরাদ্দকৃত ত্রাণ উপহার দরজায় দরজায় পৌঁছে দেয়া, জনসচেতনতা সৃষ্টিতে এলাকায় এলাকায় ক্যাম্পেইন করা, রমজানজুড়ে অসহায় রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা সহ জনমানুষের কল্যাণে কাজ করে, ফোরকানুল ইসলাম পলাশ হয়ে উঠেছেন সকলের প্রিয় মুখ।

এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন গণতন্ত্রের মা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে। আমাদের মমতাময়ী নেত্রী সেলিমা আহমাদ এমপি মহোদয়, অভাবগ্রস্ত অসহায় হতদরিদ্র মানুষগুলোর কল্যাণে কাজ করে যাওয়ার যে নির্দেশনা দিয়েছেন। তা বাস্তবায়নে আমরা ছাত্রলীগ পরিবার দিন-রাত হোমনা উপজেলার মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। সামনের দিনগুলোতেও আমাদের জনদরদি নেতার নির্দেশনা মেনে, কাজের মাধ্যমে অসহায় মানুষ গুলোর পাশে আমরা ছাত্রলীগ পরিবার আছি এবং থাকবো ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন