• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

দাউদকান্দিতে সাফি হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

২৯ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ওমর ফারুক মিয়াজী :

দাউদকান্দিতে আম পাড়াকে কেন্দ্র করে দিনদুপুরে প্রকাশ্যে দিনমজুর নূর সাফিকে কুপিয়ে হত্যা এবং তিন জনকে মারাত্মক ভাবে জখম করার প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। আজ শুক্রবার সকালে ঢাকা কচুয়া আঞ্চলিক মহাসড়কের দাউদকান্দি উপজেলা মোহাম্মদপুরে ইউনিয়নের পিপইয়াকান্দিতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তারা।

এলাকাবসী ঢাকা কচুয়া আঞ্চলিক মহাসড়কে অবরোধ করে রাখলে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন মোবাইল কনফারেন্সে জনগনকে বিচারের আশ্বাস দেন। তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠ বিচারে সহায়তা প্রদান করার ঘোষণা করলে আবরোধ তুলে নিয়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। 

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সুশীল সমাজের নেতা আবুল মকিত টিপু, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুল মেম্বার, যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন ফরাজী, ইসমাইল হোসেন, ফারুক আহমেদ মেম্বার, কামাল,নাঈম,ও শাহ পরান প্রমুখ।

জানা যায়, ঈদের আগের দিন দুপুরে নিহত নূর সাফির ছেলে গাছ থেকে আমপারাকে কেন্দ্র করে প্রতিপক্ষ একই বাড়ির মালু মিয়ায় ছেলে নবীর হোাসেনসহ ৮-১০ জন মিলে তর্কবির্তকের একপর্যায়ে রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় তার স্ত্রী সালেহা, ছেলে কাসেম ও ছোট ভাই মাফুজকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঈদের দিন বিকাল ময়নাতদন্তের পর লাশ দাফন করা। দিন দুপুরে হত্যা কাণ্ডের পর ঘাতকরা বাড়িতে অবস্থান করলে বিক্ষুব্ধ গ্রামবাসী ঘাতক নবীর হোসেন ও মুন্নাকে আটক করে পুলিশকে সোপর্দ করে।

এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে আবুল কাসেম বাদি হয়ে ঘাতক নবীর হোসেন, জসিম, সফিক, জুয়েল, মুন্নাসহ ৯জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ হত্যার ঘটনায় নয়জন আসামি জরে থানায় একটি হত্যা মামলা নেওয়া হয়েছে। এ হত্যায় জড়িত মূল আসামিসহ দুই জন গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন