• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

টাংগাইলে সড়ক দুর্ঘটনায় ইঞ্জিনিয়ার আকিবুল নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২০

১ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, :
টাঙ্গাইলের সখীপুর গোড়াই আঞ্চলিক সড়কে হাটুভাঙ্গা ব্রিজ নামক স্থানে রোববার (৩১ মে) বিকালে দুর্ঘটনায় আকিবুল হাসান (২৮) নামে ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।

নিহত আকিবুল হাসান সখীপুর উপজেলার বহেরাতৈল ইউনিয়নের কামার আরঙ্গ গ্রামের শাহাজান আলী মিয়ার ছেলে।

সখীপুর পৌরসভার কাউন্সিলর একলাজ হায়াৎ জানান, নিহত আকিবুল হাসান একটি বেসরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে রোববার বিকালে আকিবুল হাসান সখীপুর থেকে মোটর সাইকেলযোগে মির্জাপুরে যাচ্ছিলেন। মোটর সাইকেলটি হাটুভাঙ্গা ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে হয়।

এতে আকিবুল ছিটকে সড়কে পড়ে ও মোটর সাইকেলটি দুমরে মুচরে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে গেছে।

মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম রফিক বলেন, ঘাতক ট্রাক আটক হলেও চালক পালিয়ে গেছে। নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন