• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে: সালাহউদ্দিন আহমদ পাঁচ জেলায় জেলা প্রশাসক প্রত্যাহার শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান মেয়র প্রার্থী মেঘনা আলমের লক্ষ্য নিরাপদ ঢাকা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলার অভিযোগে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি হোমনায় কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ৬০ হাজার টাকা জরিমানা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্ট্যান্ডিং কমিটির সভাপতি দিলারা শিরিন হাসপাল নিয়ে যা বললেন খণ্ডকালীন শিক্ষকদের জন্য সুস্পষ্ট ও ন্যায্য বেতন কাঠামো না থাকায় শিক্ষা ব্যাহত আলোকবর্তিকার নীরব প্রস্থান প্রেরণার অবিনাশী দিশা মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

প্রখ্যাত ইউরোলজিস্ট মনজুর রশীদ করোনায় মারা গেলেন

নিজস্ব সংবাদ দাতা / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

২ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

আরও একজন চিকিৎসকে হারালো দেশ। এ নিয়ে ১২ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।

এবার করোনাভাইরাস সংক্রমিত হয়ে মারা গেছেন দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট ডা. মনজুর রশীদ চৌধুরী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডা. মনজুর রশীদ চৌধুরী গত তিন দিন ধরে হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন।

ডা. মনজুর রশীদ চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ছিলেন।

ডা. মনজুর রশীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১২ নম্বর চিকিৎসক। এর আগে আরও ১১ জন চিকিৎসক কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন চিকিৎসক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন