• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
২৫ কৃষি কর্মকর্তা পেলেন ৫ম গ্রেডে পদোন্নতি দাউদকান্দিতে মাইক্রোবাসভর্তি প্রায় এক কোটি টাকার মাদক উদ্ধার ১৫ আগস্ট ঘিরে দাউদকান্দি-মেঘনায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায়  ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ নাঙ্গলমোড়ায় সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্ছু কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা

করোনায় উপ কর কমিশনার সুধাংশু কুমারের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০

৯ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহা।

সোমবার (৮ জুন) রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহা সোমবার (৮ জুন) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ-তে মৃত্যুবরণ করেছেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তিনি ২৭ তম বিসিএস কর ক্যাডারের (১ম) সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। 

সুধাংশু কুমার সাহার প্রয়াণে গভীর শোক জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। করোনায় বিসিএস (কর) ক্যাডারের চৌকষ, দক্ষ, নিষ্ঠাবান ও অত্যন্ত মেধাবী কর্মকর্তা সুধাংশু কুমার সাহার বিদেহী আত্মার পরম সুখ-শান্তি কামনা করেছেন তিনি। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন