• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মেঘনায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

দ্বিতীয় দফায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪’শ জোড়া হ্যান্ড গ্লাভস ও মাস্ক দিলেন ফারহান আক্তার এ্যানি

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

১০ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম

গজারিয়া প্রতিনিধি চলমান করোনা দুর্যোগে ফ্রন্টলাইন ফাইটার ডাক্তার-নার্সদের সুরক্ষার কথা চিন্তা করে দ্বিতীয় দফায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪’শ জোড়া হ্যান্ড গ্লাভস ও সার্জিক্যাল মাস্ক দিয়েছেন ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমেদ খান জিন্নার সহধর্মিনী ফারহান আক্তার এ্যানি।

আজ ( বুধবার) সকালে হাসপাতালে উপস্থিত হয়ে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাসলিমা আনামের হাতে এসব সামগ্রী তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট( অর্থোপেডিক) ডা. শামসুল আলম, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মোঃআরিফ হোসেন, ভবেরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেলাল ভূঁইয়া।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারহানা আক্তার এ্যানি জানান, বৈশ্বিক মহামারী করার কারণে বিপর্যস্ত দেশের স্বাস্থ্য বিভাগ; সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ফ্রন্টলাইন ফাইটার ডাক্তার নার্স ও স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্টরা। তাই স্বাস্থ্য সেবার সাথে সংশ্লিষ্টদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে তিনি নিজের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। ভবিষ্যতেও তার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত পহেলা জুন প্রথম দফায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩’শ জোড়া সার্জিক্যাল গ্লাভস ও মাস্ক দিয়েছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন