• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বরাদ্দ বৈষম্যে বাড়ছে নীরব রাজনৈতিক সংঘাত মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের দালালচক্রের ফাঁদে মধ্যপ্রাচ্যমুখী বাংলাদেশি নারী সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে সিআইডির জালে অ্যাপ ডেভেলপার প্রবাসীর কোটি টাকার স্বপ্ন ভাঙল ‘গোপন ডিভোর্সে’! মেঘনায় কিশোরীর আত্মহত্যা : স্থানীয় বিচার ও পুলিশিং দায়িত্বে অস্বচ্ছতার অভিযোগ পরিবারের মেঘনায় গাঁজাসহ যুবক গ্রেফতার, জেল হাজতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ মেঘনায় চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার দুই আসামীকে কোর্টে প্রেরণ

সিদ্ধিরগঞ্জে ৮০০ পরিবারকে ত্রাণ দিয়েছে সেনাবাহিনি

নিজস্ব সংবাদ দাতা / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

১০ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, আব্দুল হক :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮০০ পরিবারকে ত্রাণ নিয়েছে সেনাবাহিনি। বুধবার(১০জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্প ও ফতুল্লার ইসদাইর এলাকায় এই ত্রাণগুলো বিতরণ করা হয়। সেনাবাহিনির সাভার ক্যান্টনম্যান্টের ৪৫ এমএলআরএস রেজিমেন্টের পক্ষ থেকে ত্রাণগুলো বিতরণ করা হয়।
৪৫ এমএলআরএস রেজিমেন্টের মেজর আব্দুল্লাহ আল ফরহাদ জানায়, করোনার এই মহামারিতে অসহায় দরিদ্র পরিবারের মাঝে আমরা নিয়মিতভাবে এই ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছি। ইতোমধ্যে আমরা নারায়ণগঞ্জে পাঁচ থেকে ছয়বার ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি। সেখানে আমরা প্রায় ৮০০ পরিবারের মধ্যে এই ত্রাণ সহায়তা দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজ নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর ও সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার নি¤œআয়ের মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ফতুল্লার ইসদাইরে ১০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হয়। এবং সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী ক্যাম্পে ৭০০ পরিবারের মাঝে দেয়া হয় এই ত্রাণ সামগ্রী। এসময় উপস্থিত ছিলেন নাসিক প্যানেল মেয়র-২ আলহাজ্ব মতিউর রহমান মতি। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, পিয়াজ, আলু,তেল, আটা ও লবন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন