• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর

মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ৫৩, নতুন শনাক্ত ৩৮৬২

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

১৬ জুন ২০২০,, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরো ৫৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২৬২ জনে। এই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৮৬২ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৬১টি ল্যাবে ১৭ হাজার ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো তিন হাজার ৮৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪৮১ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৩ জন। এদের মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ৬ জন।

গত ৮ই মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয়। ১৮ই মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন