• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

গজারিয়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিল গ্রাহকদের চাপিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২০

২৭ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান , প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিল উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল গ্রামের প্রায় বেশির ভাগ বিদ্যুৎ গ্রাহকদের বিলে দ্বী গুণ, তিনগুন বেশি বিল গ্রাহকদের কে চাপিয়ে দেয়া সহ বিল পরিশোধে নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ অফিস কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ।

গত বুধবার ও বৃহস্পতিবার ২৩, ২৪ জুন উপজেলার বিদ্যুৎ অফিসে অতিরিক্ত বিল পরিশোধ ও সমন্বয় করতে গিয়ে শত শত বিদ্যুৎ গ্রাহক করোনা দূর্যোগ কালে অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে এ অভিযোগ তুলে গ্রাহকরা স্থানীয় সাংবাদিকদের জানান বাড়ি বাড়ি না গিয়ে অফিসে বসে অতিরিক্ত বিদ্যুৎ বিল ছাপিয়ে ৩০ জুনের মধ্যে বিল পরিশোধ করতে নোটিশ দিয়েছেন প্রত্যেক বিদ্যুৎ গ্রাহকদেরকে। অপর দিকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল সঠিক সময়ে পরিশোধের জন্য মাইকিং করছে বিদ্যুৎ অফিস। বিদ্যুৎ সংযোগ সচল রাখতে বাধ্য হয়ে অতিরিক্ত বিল দিচ্ছে গ্রাহক।
বিল পরিশোধ করতে এসে বড়রায়পারা গ্রামের দুলাল মিয়া, ভবেরচর গ্রামের রেখা রানী, ইমামপুর গ্রামের ইউসুফ খান,হোসেনদি এলাকার রুহুল আমিনসহ ১৫ থেকে ২০ জন গ্রাহক অভিযোগে জানান গত মে মাসে দ্বী গুন,তিন গুণ বিদ্যুৎ বিল পরিশোধ করেছে। চলিত জুন মাসে আবারও সেই পরিমাণ বিদ্যুৎ বিল বানিয়ে দিয়েছে অফিস কর্মকর্তা ও কর্মচারীরা। বিল পরিশোধ ও সমন্বয় করতে এসে পরছে নানা হয়রানিতে। গ্রাহকদের দাবী অতিরিক্ত বিদ্যুৎ বিলের ঘটনা সরজমিনে তদন্ত পূর্বক দূর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া।
বিদ্যুৎ অফিসের ডিজিএম মোঃ ইমরান গনি জানান বিলম্ব জরিমানা মওকুফ বিদ্যুৎ বিল পরিশোধ নোটিশ গ্রাহকদের কাছে আগে আগে পৌঁছে দিতে বকেয়া বিলসহ বর্তমান বিল প্রিন্ট হয়েছে। কোন গ্রাহক মে এবং জুন মাসের দুইটি বিলের মধ্যে বেশি টাকা পরিশোধ করলে তা পরবর্তী বিলে সমন্বয় করে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন