• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ বাকেরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন বরুড়া বার্তা’ ফেসবুক আইডির বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার অভিযোগ, তদন্তের দাবি মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের কারাদণ্ড কুলাউড়ার পীরজাদা আজমল আলী শাহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু নোবিপ্রবি এসিসিই বিভাগের ১৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গজারিয়ায় ট্রাক ড্রাইভারের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই চেষ্টা,আটক-১

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০

১১ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ট্রাক ড্রাইভারের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই চেষ্টাকালে এক ছিনতাইকারীকে আটক করেছে এলাকাবাসী। এসময় আরেকজন ছিনতাইকারী পালিয়ে যায়।

আটককৃত নাম রিপন(১৯)। সে উপজেলার পুরান বাউশিয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে বলে জানা গেছে।

ট্রাক ড্রাইভার আল আমিন (২৫) জানান, মেঘনাম স্টীল মিলের গাড়ি চালান তিনি।শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে কারখানায় ট্রাক রেখে ভবেরচর বাস স্ট্যান্ডে রাতের খাবার খেতে আসতে ছিলেন তিনি। পথিমধ্যে গজারিয়া থানা সংলগ্ন এলাকায় আসলে একজন ছিনতাইকারী তার পথ রোধ করে তার কাছে দিয়াশলাই আছে কিনা জানতে চায়। আড়াল থেকে আরেকজন বেরিয়ে এসে তাকে টেনে রাস্তার পাশের ঝোপে নিয়ে যায়। এসময় তারা তার গলায় ছুরি ঠেকিয়ে তার সাথে থাকা একটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তিতে তিনি আহত হন, পরবর্তীতে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের পেছন ধাওয়া দিলে একজন পালিয়ে গেলও আরেকজন জনতার হাতে ধরা পড়ে।

ট্রাকের মালিক বিল্লাল হোসেন জানান, এই ঘটনায় গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের চেষ্টা চলছে।

গজারিয়া থানার এসআই ডালিম ফকির জানান, স্থানীয়রা একজন ছিনতাইকারীকে আটক করে থানায় সোপর্দ করেছে। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে সে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন