• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে প্রদীপ কুমার বসুর যোগদান

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

১২ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

নিজস্ব প্রতিবেদক:
খুলনা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন। রাষ্ট্রপতির আদেশে গত ৯ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের উপসচিব মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের ভিত্তিতে তিনি যোগদান করেন। তার এই যোগদানে ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আনন্দ-উল্লাস বিরাজ করছে। কর্মকর্তা-কর্মচারীদের ভাষ্য হচ্ছে, প্রদীপ কুমার বসু স্যার একজন সৎ, কর্মঠ ও নিষ্ঠাবান ব্যক্তি। তার মতো একজন সৎ ব্যক্তিকে ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।
ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে যোগদানের বিষয়ে প্রদীপ কুমার বসু বলেন, আমি দীর্ঘদিনযাবৎ সততা ও নিষ্ঠার সাথে খুলনা গণপূর্ত জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। গত ৯ জুলাই ২০২০ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় আমাকে ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করার দায়িত্ব দিয়েছেন। আমি খুলনাসহ দেশের যেসব জায়গায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছি। এবার ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।
পাশাপাশি আমাকে ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনে কাজ করার সুযোগ করে দেয়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী, সচিব ও প্রধান প্রকৌশলীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন