• শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

আমভর্তি ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০

২৭ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, অলিউল্লাহ,

রাজশাহী : আমভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙ্গা এলাকায় এ অভিযান চালায় ডিবি পুলিশ।
গ্রেপ্তার দুইজন হলেন- শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কানদুলী গ্রামের সাবের আলীর ছেলে মো. মাসুদ (২৮) ও গাইবান্ধার সাঘাটা উপজেলার উত্তর দীঘলকান্দি গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে আবদুস সামাদ (৫৬)। এদের মধ্যে মাসুদ ট্রাকের চালক এবং সামাদ তার সহকারী বলে জানা যায়।

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি মিনি ট্রাকে ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে নগর ডিবি পুলিশের একটি দল কাশিয়াডাঙ্গা এলাকায় ট্রাকটিকে থামায়। এ সময় ট্রাকের ২৮৭টি আমের ক্যারেটে তল্লাশি চালানো হয়।

এতে ২২টি ক্যারেটে ৮০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তাই চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়। জব্দ করা হয় ট্রাক, আম ও ফেনসিডিল। এ নিয়ে কাশিয়াডাঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান আরএমপির মুখপাত্র।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন