• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

তিতাসের যুবলীগ নেতাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

২৮ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, আলমগীর সরকার, তিতাস :

কুমিল্লার তিতাস উপজেলার ২নং জগতপুর ইউপি চেয়ারম্যান মুজবুর রহমানকেসমারধর করে মাথা ফাটানোর ঘটনায় উপজেলা যুবলীগ নেতাকে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখ করে আরো ২০/২৫জনকে অজ্ঞাত করে মামলা করেছে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য।

মামলার রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক(তদন্ত) শহিদুল ইসলাম। তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মুকবুল মাহমুদ প্রধানকে ১নং ও জগতপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে ২নং আসামী করে ১০জনের নাম উল্লেখ করে এবং ২০/২৫জনকে অজ্ঞাত রেখে আহত ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বাদী হয়ে সোমবার রাতে মামলাটি করেন।

উল্লেখ্য আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রোববার দুপুরে উপজেলার সৎমেহের বিবির বাজারে অস্থায়ী পশুর হাঁটে আসলী তোলাকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানকে এ মারধরের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন