• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

তিতাসে সাবেক ডেপুটি এ্যাটর্নি জেনারেল শফিউল বশর ভাণ্ডারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাদ্য বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০

২৯ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আলমগীর হোসেন, ( তিতাস) কুমিল্লা প্রতিনিধি:

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ডেপুটি এ্যাটর্নি জেনারেল ও কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শফিউল বশর ভাণ্ডারীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লা তিতাসে মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

আজ বুধবার তিতাস উপজেলার বড় গাজীপুর খালেকীয়া এতিমখানায় বঙ্গবন্ধু পরিষদ তিতাস উপজেলার শাখার সভাপতি মোঃ মাহফুজ সিকদারের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক আল-আমীন ভূঁইয়া এবং কাজী আক্তার, শহীদুল ইসলাম বাবুল, রেজাউল ইসলাম ফরাজী, কাজী রিপন, জাফরুল্লাহ খান শিরু প্রমূখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন বড় গাজীপুর খালেকীয়া এতিমখানা কমপ্লেক্সে এর প্রিন্সিপাল মুফতি মাহবুবুর রহমান ফরিদী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন