• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের দালালচক্রের ফাঁদে মধ্যপ্রাচ্যমুখী বাংলাদেশি নারী সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে সিআইডির জালে অ্যাপ ডেভেলপার প্রবাসীর কোটি টাকার স্বপ্ন ভাঙল ‘গোপন ডিভোর্সে’! মেঘনায় কিশোরীর আত্মহত্যা : স্থানীয় বিচার ও পুলিশিং দায়িত্বে অস্বচ্ছতার অভিযোগ পরিবারের মেঘনায় গাঁজাসহ যুবক গ্রেফতার, জেল হাজতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ মেঘনায় চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার দুই আসামীকে কোর্টে প্রেরণ প্যারামেডিক ‘ডাক্তার’ পরিচয় ও ফি—আইন কোথায় দাঁড়ায়?

হোমনায় জামি’আ আরাবিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

১৫ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার, হোমনা,কুমিল্লা:
আজ ১৫’ই আগস্ট জাতীয় শোক দিবস,। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, দোয়ার মাহফিল ও এতিমখানার ছাত্রদের জন্য তবারুকের ব্যবস্থার মধ্য দিয়ে শোক দিবস পালন করছে রামপুর (রহমতপুর) জামি’অা অারাবিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসা।

আজ ভয়াল ১৫’আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গকে নৃশংসভাবে হত্যা করে একদল হায়না। আজ এই শোকের দিনে রামপুর (রহমতপুর) জামি’অা আরাবিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসায় স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় পালন করছে জাতীয় শোক দিবস।

দিনের শুরুতে প্রথম সকালে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মোতালেব খান সহ শিক্ষকবৃন্দ। পরে কোরআন খানি শেষে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা করেন মুফতি মাওঃ নজরুল ইসলাম, অালোচনা শেষে দোয়ার মাহফিল ও মোনাজাত করা হয়। মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে তবারুকের আয়োজনও করা হয়।

এতে মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্র উপস্থিত ছিলেন।
এ ব্যপারে মাদ্রাসার মোহতামিম মাওঃ মোতালিব খান জানান,করোনার প্রভাবে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বন্ধ প্রায়। অাজকের এই শোকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য দোয়ার মাহফিল সহ তবারুকের ব্যবস্থার মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করছি শোক দিবস। অামরা দোয়া করছি অাল্লাহ শেখ সাহেব সহ তাঁর পরিবারবর্গ ও সকল শহীদদের জান্নাত নসিব করুন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন