• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ঝিনাইগাতীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

১০ অক্টোবর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বসত ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে মাজহারুল ইসলাম (১৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মাজহারুল ইসলাম ঝিনাইগাতী উপজেলা সদরের কলেজ রোডের ব্যবসায়ী সামিউল হক সামিরের ছেলে। মাজহারুল ইসলাম ঝিনাইগাতী উত্তরণ পাবলিক স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর শুক্রবার রাতে মাজহারুল ইসলাম প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমিয়ে পড়ে। তার মা মাজেদা মরিয়ম ফজর নামাজ পড়ে মাজহারুলকে ডাকাডাকি করলে মাজাহারুল রুমের দরজা খুলছিলনা এবং কোন কথাও বলছিল না। এসময় তার মায়ের ডাক চিৎকারে পরিবারের ও আশপাশের লোকজন এসে সিলিং এর উপর দিয়ে রুমে প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায়। পরে ঝিনাইগাতী থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাজহারুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ছেলের পিতার আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর অনুমতিক্রমে বিনা ময়না তদন্তে লাশ দাফন করা হয়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন