• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

পার্বতীপুরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছে মাদকের ব্যবসা

নিজস্ব সংবাদ দাতা / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

২ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

স্বপন চন্দ্র রায়,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে সর্বত্রই এখন মাদকের বিকিকিনি চলছে । পার্বতীপুর থানা পুলিশসহ প্রশাসনের বিভিন্ন সংস্থা উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালালেও পুলিশের চোখ ফাকি দিয়ে চলছে মাদকের ব্যবসা। উপজেলার চাকলা বাজার ও দাগলাগঞ্জ বাজার এলাকা সহ প্রত্যন্ত এলাকায় অবাধে চলছে মাদকের ব্যবসা। এছাড়া দাগলাগঞ্জ বাজারের কাজী মিন্টু ও এরশাদ, কাজী রতন কাজী ওবায়দুল, তসলিম উদ্দিন এবং মোরসালিম নামের ব্যক্তিরা ও চাকলা বাজারে পরিণত হয়েছে কতিপয় চিহ্নিত মাদক ব্যবসায়ী । এর সাথে নতুন করে যোগ হচ্ছে স্বণামধন্য পরিবারের বখাঠে সন্তানেরা। যারা প্রশাসনের চোখ ফাকি দিয়ে মোটরসাইকেল ব্যবহার করে চালিয়ে যাচ্ছে ফেনসিডিল ও ইয়াবার ব্যবসা।
অপর দিকে মন্মথপুর ইউপি এর সামনে নাম মাত্র দোকান বসিয়ে গোপনে চালিয়ে যাচ্ছে ফেনসিডিল ও ইয়াবার ব্যবসা। এদের আবার রয়েছে শাখাপ্রশাখা। যারা প্রতিনিয়ত মোটরবাইক যোগে স্থানীয় ও বহিরাগত ক্রেতাদের মাঝে পৌঁছে দিচ্ছে মাদকদ্রব্য । যাদের বিচরণ বর্তমান থাকা রাজনৈতিক দলের নেতার সাথে। তবে পুলিশের রদবদল হলে এ সকল স্থানে বৃদ্ধি পায় মাদকের ব্যবসা। মাদক ব্যবসায়ীরা নিজে মাদক ব্যবহার করছে এবং বিক্রি করছে, নস্ট করে দিচ্ছে যুবসমাজ।
মাদকের এ ভয়াবহতা থেকে রক্ষা পেতে অভিভাবক ও এলাকাবাসী দিনাজপুর জেলা পুলিশসুপার , উপজেলা নির্বাহী অফিসার ও ডিবি পুলিশের হস্তক্ষেপ কামনা করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন