• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে: সালাহউদ্দিন আহমদ পাঁচ জেলায় জেলা প্রশাসক প্রত্যাহার শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান মেয়র প্রার্থী মেঘনা আলমের লক্ষ্য নিরাপদ ঢাকা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলার অভিযোগে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি হোমনায় কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ৬০ হাজার টাকা জরিমানা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্ট্যান্ডিং কমিটির সভাপতি দিলারা শিরিন হাসপাল নিয়ে যা বললেন খণ্ডকালীন শিক্ষকদের জন্য সুস্পষ্ট ও ন্যায্য বেতন কাঠামো না থাকায় শিক্ষা ব্যাহত আলোকবর্তিকার নীরব প্রস্থান প্রেরণার অবিনাশী দিশা মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন সেই মছুর আলী

নিজস্ব সংবাদ দাতা / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা পেলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার দুর্ঘটনায় হাত হারানো মছুর আলী।

আজ রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস প্রধানমন্ত্রীর দেওয়া এক লাখ টাকার চেক মছুর আলীর হাতে তুলে দেন।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, গত সেপ্টেম্বরে পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদানের জন্য আবেদন করা হয়। সম্প্রতি মন্ত্রী বাড়িতে আসার সময় অনুদানের চেকটি নিয়ে আসেন।

মছুর আলীর বাড়ি জুড়ী উপজেলা সীমান্তবর্তী ডুমাবাড়ি গ্রামে। গত ২০ আগস্ট দুর্ঘটনার শিকার হন তিনি। প্রতিদিনের মতো ওই দিন ধান মাড়ানোর মেশিন নিয়ে বাড়ি থেকে বের হন। এক বাড়িতে ধান মাড়ানোর সময় হঠাৎ তার ডান হাতটি মেশিনের ভেতর চলে যায়। সঙ্গে সঙ্গে হাতের কনুই পর্যন্ত ভেঙে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পাঁচ দিন পর মছুরের ডান হাতের কনুই পর্যন্ত কেটে ফেলা হয়। কয়েকদিন চিকিৎসা করিয়ে টাকার অভাবে বাড়িতে নিয়ে আসেন তার পরিবার।

এ সংবাদ স্থানীয় কয়েকটি গণমাধ্যমে প্রচার হলে তা জুড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনের দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রী কাছে আবেদন করলে মছুর আলীর নামে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান থেকে এক লাখ টাকার চেক পাঠানো হয়।

মছুর আলী বলেন, প্রধানমন্ত্রীর অনুদান পেয়ে তিনি খুশি। যারা তাকে প্রথম থেকে সহযোগিতা করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

একই গ্রামের আব্দুল মালিক মছুর আলীকে সার্বক্ষণিক দেখাশোনা করছেন। তিনি বলেন, দেশ-বিদেশ থেকে মছুর ভাইকে অনেকে সহায়তা করেছেন। তবে তার চিকিৎসার জন্য আরও কিছু টাকা লাগবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন