• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সেননগর বাজার ক্যালেন্ডারভুক্তি—আইনি ও নৈতিক প্রশ্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে: সালাহউদ্দিন আহমদ পাঁচ জেলায় জেলা প্রশাসক প্রত্যাহার শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান মেয়র প্রার্থী মেঘনা আলমের লক্ষ্য নিরাপদ ঢাকা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলার অভিযোগে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি হোমনায় কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ৬০ হাজার টাকা জরিমানা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্ট্যান্ডিং কমিটির সভাপতি দিলারা শিরিন হাসপাল নিয়ে যা বললেন খণ্ডকালীন শিক্ষকদের জন্য সুস্পষ্ট ও ন্যায্য বেতন কাঠামো না থাকায় শিক্ষা ব্যাহত আলোকবর্তিকার নীরব প্রস্থান প্রেরণার অবিনাশী দিশা

বাইডেনকে বিশ্ব নেতাদের অভিনন্দন

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট এ প্রার্থী।

একইসঙ্গে বিশ্ব নেতাদের অনেকেই বাইডেনের রানিং মেট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন।

ইংরেজি ও ফরাসি ভাষায় করা টুইটে জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুই দেশের মধ্যে ‘অনন্য’ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমি সত্যিই আপনাদের দু’জনের সঙ্গে কাজ করার এবং এর প্রত্যাশা করছি।

অভিনন্দন জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, অগ্রাধিকারের সঙ্গে একত্রে কাজ করাই আমাদের লক্ষ্য।

হোয়াইট হাউজে কমলা হ্যারিসের উপস্থিতি ভারত-মার্কিন সম্পর্ক আরও জোরদার হবে উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এটি দুই দেশের জন্য বিশাল সাফল্য।

ট্রুডোর মতো ইংরেজি ও ফরাসি ভাষায় টুইট করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। অভিনন্দন জানিয়ে করা এক টুইটে তিনি বলেন, দুই দেশেই বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো উতরে যেতে সক্ষম হবে বলে আমি আশা করি।

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ অভিনন্দন জানিয়ে বাইডেনকে ‘একটি উন্নত ইরাক গড়ার কারণ হিসাবে বন্ধু এবং বিশ্বস্ত অংশীদার’ বলে অভিহিত করেন।

ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বাইডেনকে জোটের ‘শক্তিশালী সমর্থক’ হিসাবে উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন