• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর

জেলহত্যা ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

জেলহত্যার ঘটনাকে ইতিহাসের কলঙ্কিত অধ্যায় বলে অভিহিত করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।  রোববার (৮ নভেম্বর)  জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় তিনি এই মন্তব‌্য করেন।

প্রতিমন্ত্রী বলেন,‘৩ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন। কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতার হত্যাকাণ্ড ছিল জাতির পিতাকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা। এই ঘৃণ্য হত্যাকাণ্ডের মাধ্যমে দেশবিরোধী চক্র বাংলার মাটি থেকে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে বাঙালিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল।  কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি। জাতির পিতার আদর্শের পতাকাকে ধারণ করে শেখা হাসিনা জনগণের সমর্থনে ক্ষমতায় বসেছেন।  ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।’

ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর মন্তব‌্য করে প্রতিমন্ত্রী বলেন,  ‘এদের সম্পর্কে সজাগ থাকতে হবে।’

আলোচনা সভায় আরও বক্তব‌্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, আবু আহমেদ মান্নাফি, অ‌্যাডভোকেট বলরাম পোদ্দার, সাংবাদিক মানিক লাল ঘোষ, অভিনেত্রী তারিন, শিল্পী খন্দকার রফিকুল আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন