• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

টেকনাফে ৭ সোনার বারসহ পাচারকারী গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় একশত ভরি ওজনের সাতটি সোনার বারসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফস্থ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। গ্রেপ্তার আব্দুল গণি (৪৬) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আফজালনগর এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, রোববার সকালে হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালান। তখন আব্দুল গণির শরীর তল্লাশি করা হয়। তার প্যান্টের বেল্টের ভেতর লুকানো সাতটি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৯৯ ভরি ১১ আনা। এ সব সোনার বিপরীতে বৈধ কাগজপত্র না থাকা এবং সরকারি শুল্ক ফাঁকি দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন