• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মাদকের আগ্রাসনে নীরবতা ভাঙার এখনই শেষ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা :বাবুরহাট–মতলব বেড়ীবাঁধ–দাউদকান্দি সড়ক ১০.৩০ মিটার প্রশস্ত করার উদ্যোগ মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ

যৌনপল্লীতে বিক্রির ৭ মাস পর তরুণী উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ২৩৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক তরুণীকে (১৯) উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ সময় এক নারীকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে তাকে উদ্ধার করা হয়। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর এ তথ্য জানান। ওই তরুণী নাটোর শহরের এক দরিদ্র কৃষকের মেয়ে। আর গ্রেপ্তার রোজিনা বেগম (২৯) যৌনপল্লীর বাসিন্দা সুমন মন্ডলের স্ত্রী।

 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তরুণীর সঙ্গে এক যুবকের মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণী ওই যুবকের কাছে নিজের পরিবারের অসহায়ত্বের কথা জানালে তাকে ঢাকার পোশাক কারখানায় চাকরি দেওয়ার আশ্বাস দেয় ওই যুবক। ওই যুবকের কথামতো তরুণী গত মার্চ মাসে ট্রেনে নাটোর থেকে দৌলতদিয়া রেলওয়ে স্টেশনে এসে নামে। এরপর তরুণীকে কৌশলে রোজিনা বেগমের কাছে বিক্রি করে সেই যুবক পালিয়ে যায়। রোজিনা তাকে একটি ঘরে আটকে রেখে জোর করে যৌনব্যবসা করায়। প্রেমিক যুবকের পরিচয় জানাতে পারেনি ওই তরুণী।

শনিবার রাত ২টার দিকে ওই তরুণী কৌশলে যৌনপল্লীর বাইরে চলে আসে। এ সময় রোজিনা ও তার ভাড়াটে লোকজন তাকে ধাওয়া করে ধরে ফেলে। কিন্তু তরুণীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। ছুটে আসে পাশে থাকা থানা পুলিশের টহল দল। তারা তরুণীকে উদ্ধার ও রোজিনাকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, উদ্ধার হওয়া তরুণী বাদী হয়ে রোজিনা ও অজ্ঞাত আরেকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। রোজিনাকে রোববার আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন