• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

টয়লেটের পানি দিয়ে ফুচকার টক বানানোর সময় বিক্রেতা ধরা

নিজস্ব সংবাদ দাতা / ২৪৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

ফুচকা এমন এক মুখোরোচক খাবার, যার নাম শুনলেই অনেকের জিভে পানি চলে আসে। তাই খাওয়ার সময় অনেকেই এই মজাদার খাবারের গুণগত মান বিচার করে দেখি না আমরা। তবে অবশ্যই তা দেখা উচিত। সম্প্রতি ফুসকায় ব্যবহৃত টক বানানোর পানির উৎস নিয়ে ভারতের মহারাষ্ট্রের কোলাপুরের হইচই শুরু হয়ে গেছে।

জিনিউজ জানিয়েছে, কোলাপুরের রণকলা ঝিলের সামনে বসতেন এক ফুচকা বিক্রেতা। স্বাদে-গন্ধে তার ফুচকা ছিল অতুলনীয়। তাই বিকেল বা সন্ধ্যের দিকে তার ফুচকার স্টলের সামনে মানুষের ঢল নামত। দূরদূরান্ত থেকেও সেই বিক্রেতার কাছে ফুচকা খেতে আসতেন অনেকে। তিনি যেখানে বসতেন তার আশেপাশের এলাকা ছিল সিসিটিভির আওতায়। একদিন কর্তৃপক্ষ সেই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে চমকে ওঠে। দেখা যায় সেই ফুচকা বিক্রেতা টক বানাচ্ছেন টয়লেটের পানি দিয়ে। এরপর গোপনে কয়েকদিন ধরে সেই বিক্রেতার ওপর নজর রাখা হয়। দেখা যায়, প্রায় প্রতিদিনই তিনি এই কাজে টয়লেটের পানি ব্যবহার করছে।

পরে এই খবর ছড়িয়ে পড়তেই উন্মত্ত জনতা সেই ফুচকা বিক্রেতার স্টলে ভাঙচুর চালিয়েছে। ফুচকাসহ স্টলের সব মালামাল  ছুঁড়ে ফেলে দিয়েছে তারা। একইসঙ্গে ফুচকা বিক্রেতাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, সেই ফুচকা বিক্রেতা নিজের কৃতকর্মের কথা স্বীকার করেছেন। তবে টয়লেটের পানি ব্যবহারের সেই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। খাবারে টয়লেটের পানি ব্যবহারের কারণে মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। অথচ দিনের পর দিন এমন কাজ অবলীলায় করেছেন সেই ফুচকা বিক্রেতা। এ ঘটনায় তাকে আইনের আওয়ায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন