• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হোমনায় কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ৬০ হাজার টাকা জরিমানা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্ট্যান্ডিং কমিটির সভাপতি দিলারা শিরিন হাসপাল নিয়ে যা বললেন খণ্ডকালীন শিক্ষকদের জন্য সুস্পষ্ট ও ন্যায্য বেতন কাঠামো না থাকায় শিক্ষা ব্যাহত আলোকবর্তিকার নীরব প্রস্থান প্রেরণার অবিনাশী দিশা মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি শিল্প-সাহিত্যচর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী বঞ্চিত – নিপীড়িত মফস্বল সাংবাদিকরা

কোটি টাকা ও ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসা থেকে মাদক বিক্রির নগদ ১ কোটি ১৭ লাখ ১ হাজার ৫০০ টাকা ও ৫ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।

আটক দুইজন হলো- মো. শওকত ইসলাম (৩২) ও তার স্ত্রী মোরজিনা (২৮)। তারা চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লকের ৪ নম্বর রোডের ৭৯ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে। এই বাসায় বসে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ওই রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়েছে। তাদের বাসা থেকে নগদ ১ কোটি ১৭ লাখ ১ হাজার ৫০০ টাকা ও ৫ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লকের ৪ নম্বর রোডের ৭৯ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে যেসব টাকা উদ্ধার করা হয়েছে তা মাদক বিক্রির টাকা বলে তারা আমাদের কাছে স্বীকার করেছেন। তারা কৌশলে চান্দগাঁও আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন